বাজেট
গত সরকারের অব্যবস্থাপনা ছিল, এখন হাম টিকা কর্মসূচি সম্পন্ন: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হয়নি। আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার তাগিদ সত্ত্বেও তখন টিকা দেওয়া হয়নি। তবে বর্তমান সরকার সেই কর্মসূচি সম্পন্ন করেছে। একই সঙ্গে তিনি স্বাস্থ্যসেবা উন্নয়ন, চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলা এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মাদারগঞ্জ পৌরসভায় ১৭.৭৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
নারীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে বরিশালে সমাবেশ
বরিশালে নারীদের জন্য জেলায় জেলায় ডে কেয়ার সেন্টার, পাবলিক টয়লেট, কর্মজীবী নারী হোস্টেল ও মা ও শিশু হাসপাতাল নির্মাণে বাজেটে বরাদ্দ এবং গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
৩১ দফায় শিক্ষার জন্য সবচেয়ে বেশী বাজেট দেয়া হয়েছে: দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হলে আগে আঘাত করতে হয় শিক্ষাখাতে। আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
সংশোধিত বাজেট প্রণয়নে 'ব্যয় সাশ্রয়' নির্দেশ: অতিরিক্ত বরাদ্দ নয়
২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
বাজেট কাটছাঁট বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, অচল প্যারিস
জাতীয় বাজেটে কল্যাণমূলক খাতসহ বিভিন্ন খাতে বড় ধরনের কাটছাঁটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভ।